বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অর্থনীতির অপার সম্ভাবনাময় চরাঞ্চল: জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বহু নদ-নদী বেষ্টিত বাংলাদেশের একটি বড় অংশ চরাঞ্চল। নদীগুলো পলি জমা হয়ে নতুন জমি তৈরি করে যাকে চর বলে থাকি। চরে বসবাসরত অধিকাংশ দরিদ্র শ্রেণির, ছিল মৌলিক চাহিদা বঞ্চিত। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে চরাঞ্চলের মানুষের জীবনমানের  উন্নয়নের জন্য টেকসই প্রকল্প হাতে নিয়েছেন।

আরও বলেন, উপকূলীয় চরাঞ্চলে বসবাসরত জনগণের ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে প্রকল্প নেয়া হয়েছে। চরে রয়েছে বিপুল জনগোষ্ঠী ও বিস্তীর্ণ উর্বর ভূমি। চর আমাদের কৃষি তথা অর্থনীতির অপার সম্ভাবনাময়। ভূমিহীন জনগোষ্ঠীর ঠিকানা। নেদারল্যান্ডস সরকার ও ইফাদের আর্থিক ও কারিগরি সহায়তায় এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

বুধবার (১৮ মে)  রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হল রুমে Long-term Impact of the Char Development and Settlement Project Project and  Strategic Planning for a launch ot the book ‘New Land, New Life’ শীর্ষক কর্মশালায় তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার সারা দেশে চলছে তা থেকে বাদ যাবে না চরাঞ্চলের মানুষ। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষত নোয়াখালীতে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-১, ২, ৩, ও ৪ এর মাধ্যমে ১৯৯৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্যাপক চর উন্নয়ন এবং ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি বন্দোবস্তের কার্যক্রম হাতে নেয়া হয়। ইতোমধ্যে এ প্রকল্পগুলোর মাধ্যমে ১লাখ ২২ হাজার ৬৭৩ হেক্টর জমির সার্বিক উন্নয়ন সাধন করা হয়েছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১লাখ ৪৪ হাজার ১৪৫ ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় উপকার ভোগী ৭ লাখ ৭১ হাজার ৫৩৭ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com