বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাংবাদিক ডালিমের লেখা মেডিয়েশন আন্দোলন গ্রন্থের মোড়ক উন্মোচন

সাংবাদিক মেহেদী হাসান ডালিমের লেখা ‘বাংলাদেশে মেডিয়েশন আন্দোলন এগিয়ে যাওয়ার গল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।
আজ বুধবার সন্ধায় রাজধানীর হোটেল পূর্বাণীতে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাখেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল, বিশেষ অতিথির বক্তৃতা করেন বিচারপতি আহমেদ সোহেল, আরো বক্তৃতা করেন ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো.সানাউল  হক, সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ডেপুটি এটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা, এডভোকেট ইশরাত হাসান প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তৃতা করেন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিমসের নেপালের রিজওনাল ডিরেক্টর ড. নর্মতা পা-ে, বিমসের ট্রেইনার ড. অপূর্বা প্যাটেল, বিমসের ইউএস প্রতিনিধি রাজীব চ্যাটার্জি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির(বিমস) চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট পঙ্কজ কুমার কু-ু।
মোড়ক অনুষ্ঠানে বক্তারা বলেন, এই গ্রন্থটিতে সহজ ও প্রাঞ্জল ভাষায় মেডিয়েশনকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশে মেডিয়েশন আন্দোলনকে এগিয়ে নিতে এই গ্রন্থটি যুগান্তকারী ভূমিকা রাখবে। ভবিষ্যতে মেডিয়েশন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সকলের ক্ষেত্রে ‘মেডিয়েশন আন্দোলন এগিয়ে যাওয়ার গল্প’ গ্রন্থটি রেফারেন্স বুক হিসেবে কাজ করবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিচার ব্যবস্থায় মামলাজট নিরসনে মেডিয়েশন বা মধ্যস্থতা শব্দটি বহুলভাবে আলোচিত হচ্ছে। সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে মেডিয়েশন পদ্ধতি প্রতিপালনের ওপর দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। ‘বাংলাদেশে মেডিয়েশন আন্দোলন এগিয়ে যাওয়ার গল্প’ গ্রন্থটিতে মেডিয়েশন নিয়ে প্রাথমিক ধারণা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) প্রতিষ্ঠার পর থেকে মেডিয়েশন আন্দোলন এগিয়ে নিতে বিমসের কার্যক্রম, ধারাবাহিকভাবে সারাদেশের বিচারকদের মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণ, মেডিয়েশন আন্দোলন এগিয়ে নেয়ার নেপথ্যের ব্যক্তিদের তুলে ধরা হয়েছে। বইটির শেষে ক্যাপশনসহ ছবির একটি অ্যালবাম স্থান পেয়েছে। বাংলাদেশ ল’ টাইমস বইটি প্রকাশ করেছে।
বইটির লেখক সাংবাদিক মেহেদী হাসান ডালিম অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com