বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নৌপথের নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির

নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

আজ ১৯ মে থেকে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২২’ উদযাপন উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ আহবান জানান।

নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয় ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২২’ উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান।

এবারের নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য ‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ নিরাপত্তায় রাখবে অবদান’ অত্যন্ত প্রাসঙ্গিক ও যথোপযুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নদীবেষ্টিত বাংলাদেশে নৌ নিরাপত্তা সপ্তাহ পালনের গুরুত্ব অপরিসীম। অন্যান্য পরিবহনের তুলনায় নৌপথ অধিকতর সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। সরকার নৌ পথের উন্নয়ন ও চলাচল উপযোগী রাখতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে নৌপথের নাব্যতা রক্ষায় খনন কাজ পরিচালনা, নৌযানের চলাচল নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করতে আধুনিক নৌযান তৈরি ও তাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ নদী বন্দরসমূহ আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নৌপরিবহন নিরাপদ ও আধুনিক করতে নদীপথে চলাচলকারী লঞ্চ মালিক, শ্রমিক ও যাত্রীসাধারণকে আরো অধিক সচেতন হতে হবে।

আবদুল হামিদ বলেন, নৌ নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে পর্যাপ্ত সংখ্যক জীবনরক্ষাকারী সরঞ্জাম সংরক্ষণ, ধারণ ক্ষমতার অধিক যাত্রী ও মালামাল পরিবহণ রোধসহ নৌপরিবহণ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ ও আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ খুবই জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমসহ বছরব্যাপী নৌপথে চলাচলকারী সকল যাত্রী ও নৌযানসমূহের সার্বিক নিরাপত্তা বিধানে নৌ নিরাপত্তা কর্মসূচি পালন ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com