মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইসিটি অবকাঠামো বিনির্মাণে বিশ্বব্যাংক ও আইসিটি বিভাগ যৌথভাবে কাজ করবে

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী ধাপে উত্তরনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের প্রয়োজনীয় অবকাঠামো বিনির্মাণে বিশ্বব্যাংক  ও আইসিটি বিভাগ যৌথভাবে কাজ করবে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ আজ বুধবার রাজধানীর আগারগাওস্থ আইসিটি বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তাঁর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠককালে এ কথা জানান।
বৈঠকে উভয়ের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও   বিশেষভাবে  জানানো হয় যে ন্যানোটেক, ফিনটেক, স্টার্টআপ ইকোসিস্টেম, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা উন্নয়নের জন্য এক্সচেইঞ্জ প্রোগ্রাম চালু ও ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা, বাংলাদেশ হাই-টেক পার্ক, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের জন্য বৈদেশিক উৎস হতে বিনিয়োগ আহরন এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য বিনিয়োগ আহরনেও সার্বিক সহায়তা করবে বিশ্বব্যাংক । ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উদ্ভাবনী বাংলাদেশ বির্নিমাণে বিশ্বব্যাংক ও আইসিটি বিভাগ একসাথে কাজ করার বিষয়েও এ বৈঠকে ঐক্যমত পোষণ করা হয়।
ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের ইনোভেশন স্পেশালিস্ট আব্দুল বারি তুষারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com