রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নীলফামারীতে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট শুরু

নীলফামারীতে  শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট অনূর্ধ্ব-১৭ (বালক)। আজ দুপুরে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে  টুর্নামেণ্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিপত্ব বক্তৃতা করেন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি প্রমূখ।
উদ্বোধনী খেলায় কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ২-০ গোলে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায়  এবং নীলফামারী সদর উপজেলা প্রশাসেনের ব্যবস্থাপনায় জেলা সদরের ১৫টি ইউনিয়ন দলের  অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে  আগামী ২৫ মে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com