শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

মৌয়ালকে কামড়ে ধরে বনের ভেতর নিয়ে গেল বাঘ

সুন্দরবনের গহীন জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার মৌয়াল কাওছার গাইন (৩০)।

শনিবার নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করার সময় তাকে বাঘ আক্রমণ করে। কাউছারের সঙ্গী মৌয়ালরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে উদ্ধার করতে পারেনি। এখনও চলছে অনুসন্ধান।

কাউছারের সঙ্গী মৌয়ালরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। এখনও চলছে সেই অনুসন্ধান।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার নুরুল আলম গণমাধ্যমকে জানান, বৈধ পাস নিয়ে মধু সংগ্রহ করতে যান কাউসার। কিন্তু দুই দিন আগে মধু সংগ্রহের নির্ধারিত টেরিটরি অতিক্রম করে গহীন জঙ্গলে প্রবেশ করেন তিনি। শনিবার নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করলে তাকে বাঘ আক্রমণ করে। কাউছারের সঙ্গী মৌয়ালরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এখনও তার অনুসন্ধান চলছ্

এদিকে কাউছারের পরিবারে চলছে শোকের মাতম। কাউছার দুই ছেলে মেয়ের বাবা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com