বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

তালেবানের আদেশ না মেনে খোলা মুখেই খবর পড়ছেন উপস্থাপিকারা

সম্প্রতি আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান শাসকরা নির্দেশ দিয়েছিল, মুখ ঢেকে খবর পড়তে হবে। সেই নির্দেশ অমান্য করে, মুখ না ঢেকেই খবর পড়ছেন দেশটির একাধিক বেসরকারি টিভি চ্যানেলের নারী উপস্থাপকরা। এর আগে মাথায় ওড়না দিয়ে খবর পড়তেন তারা। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়।

চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনন্দজাদা নির্দেশ দেন, জনসমক্ষে মেয়েদের মুখ বোরখা দিয়ে ঢেকে রাখতে হবে। শনিবার থেকে টিভি চ্যানেলের সঞ্চালকদেরও এই নির্দেশ পালন করতে বলা হয়েছে। কিন্তু দেশের একাধিক টিভি চ্যানেলের সঞ্চালকরা মুখ না ঢেকেই খবর পড়েন। তবে তারা মূলত কাজ হারানোর ভয়েই এমনটা করেছেন বলে জানা গেছে।

একটি খবরের চ্যানেলের প্রধান আবিদ এহসাস বলেন, আমাদের নারী সহকর্মীরা ভয় পাচ্ছেন, তারা যদি মুখ ঢেকে খবর পড়েন, তাদের আশঙ্কা, পরের দিন হয়ত খবর পড়তে দেওয়া হবে না। মূলত সেই কারণে তারা নির্দেশ না মেনে খবর পড়ছেন।

টিভি চ্যানেলের কর্মকর্তারাও এই নির্দেশ নিয়ে আরও আলোচনার জন্য তালেবান সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী উপস্থাপক বলেন, তালেবান সরকারের সর্বশেষ নির্দেশ উপস্থাপিকাদের মন ভেঙে দিয়েছে। অনেকেই মনে করছেন, এ দেশে তাদের কোনো ভবিষ্যৎ নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com