বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গ্যাস ও বিদ্যুতের মূল্য না বাড়ানোর অনুরোধ পোশাক ব্যবসায়ীদের

সরকারকে গ্যাস ও বিদ্যুতের মূল্য না বাড়ানোর অনুরোধ জানিয়েছে রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকরা।
বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান এই অনুরোধ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছে।
এতে সংগঠনটি উল্লেখ করেছে, কোভিড মহামারি সৃষ্ট প্রতিকূলতা মোকাবেলা করে পোশাক শিল্প পুনরুদ্ধারের পথে ফিরে এসেছে যদিও, তথাপি শিল্পটি বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুক্ষীণ হচ্ছে। পোশাক শিল্প ইতিমধ্যেই কাঁচামাল সংকট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, কনটেইনার ও জাহাজভাড়া অস্বাভাবিক বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে। এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের মূল্য কোন রকম বৃদ্ধি করা হলে তা পোশাক শিল্পের দুর্ভোগ বাড়িয়ে তুলবে। কারণ, এতে করে শিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে শিল্পের প্রতিযোগী সক্ষমতা হ্রাস পাবে।
পোশাক ব্যবসায়ীরা আরও বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কোভিড মহামারি থেকে পোশাক শিল্পের পুনরুদ্ধারকে বাঁধাগ্রস্ত করবে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে, আবার বাংলাদেশী পোশাকের প্রধান রপ্তানি বাজার ইউরোপের বেশ কিছু দেশে অর্থনৈতিক মন্দার আশংকা রয়েছে। এছাড়া বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বৃদ্ধি এবং ফলশ্রুতিতে প্রকৃত আয় কমে যাওয়া পোশাকের বাজার চাহিদার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
ব্যবসায়ী বলছেন, গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি শুধুমাত্র পোশাক শিল্পের উপরই প্রভাব রাখবে, তা নয়। বরং এটি জনগণের উপরও মারাত্মক প্রভাব রাখবে, কারণ এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও পরিষেবার মূল্য বেড়ে যাবে। এ পরিস্থিতিতে মূল্যষ্ফীতির চাপ সামলানো কঠিন হয়ে পড়বে। এসব সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গ্যাস ও বিদ্যুতের মূল্য না বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com