রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

৩৩তম জাতীয় নারী হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন)এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে এক্সিম ব্যাংক ৩৩তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড.মোহাম্মদ হায়দার আলি মিয়া। ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো: নূরুলইসলাম ও সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ।
উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ২৮-২২ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-৯ গোলে এগিয়ে ছিল।
এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৫১-২ গোলে রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৫-৫ গোলে রংপুর জেলা  ক্রীড়া সংস্থাকে, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ৩৫-৩ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৩৪-৪ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ১৩-৪ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা ৯-৭ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com