রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

১৬৯ রানে অলআউট বাংলাদেশ; শ্রীলংকার টার্গেট ২৯

ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হলো স্বাগতিক বাংলাদেশ। ফলে টেস্ট জিততে ২৯ রানের টার্গেট পেল সফরকারী শ্রীলংকা।
১৪১ রানে পিছিয়ে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৪ রান করেছিলো বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৪ ও লিটন দাস ১ রানে অপরাজিত ছিলেন।
আজ পঞ্চম ও শেষ দিন, ৫৫ দশমিক ৩ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সাকিব আল হাসান ৫৮, লিটন দাস ৫২ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন।
শ্রীলংকার আসিথা ফার্নান্দো ৫১ রানে ৬ উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com