মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লায় মুঘল আমলের দুটি নান্দনিক মসজিদ

নগরীতে মুঘল আমলের দুটি নান্দনিক মসজিদ রয়েছে, এর একটি কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ অপরটি হচ্ছে মুঘলটুলীতে ঐতিহ্যবাহী শাহ্ সুজা মসজিদ।
পুরাতন গোমতী নদীর পাড় ঘেঁষে রয়েছে ৩০০ বছরের প্রাচীন নান্দনিক মসজিদ। বেপারী পুকুর পাড়ে নির্মিত মসজিদটির নাম কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। তার সঙ্গে সংযুক্ত রয়েছে ঈদগাহ। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে আসেন। এর নির্মাণশৈলীতে ধারণা করা হচ্ছে, এটি মুঘল আমলে নির্মিত।
আবার নগরীর মুঘলটুলীতে ঐতিহ্যবাহী শাহ্ সুজা মসজিদ ১৬৫৮ সালে নির্মিত হয়। এর প্রায় ১০০ বছর পরে কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মিত হয়। এর প্রতিষ্ঠাতা স্থানীয় দানশীল ব্যক্তি দোস্ত মোহাম্মদ। চুন সুরকি দিয়ে তৈরি মসজিদটিতে তিনটি বড় গম্বুজ রয়েছে। পরে বিভিন্ন ব্যক্তির দানে সেটি সম্প্রসারণ করা হয়। প্রায় ১০ বিঘা সম্পত্তি রয়েছে মসজিদটির। এখন একসঙ্গে হাজারের বেশি মুসল্লি নামাজ পড়তে পারেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হায়দার বাসসকে বলেন, মসজিদটির প্রতিষ্ঠা সাল কেউ জানে না। তবে ধারণা করা হচ্ছে, শাহ্ সুজা মসজিদের পরে কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মিত হয়। এই এলাকার মানুষের নামাজের জানাজা, ঈদের নামাজ এখানে অনুষ্ঠিত হয়। জুমার নামাজ ও তারাবির সময় হাজারের বেশি মুসল্লি হয়।
প্রতœতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান বাসসকে বলেন, তিন গম্বুুজ দেখে ধারণা করা হচ্ছে এটি মুঘল আমলের মসজিদ। এর বয়স ৩০০ বছরের বেশি হবে। মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com