বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সরকারি ব্যবস্থাপনায় শনিবার (২৮ মে) সাংবাদিক, সাহিত্যিক ও লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে আনা হচ্ছে।
এদিন সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি২০২ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার মরদেহ পৌঁছাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
সরকারের পক্ষে বিমানবন্দরে অমর একুশে নিয়ে গানের রচয়িতার মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সাড়ে চারটার দিকে মরদেহবাহী গাড়ি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্য যাত্রা করবে এবং সাড়ে পাঁচটায় সমাহিত হবেন আবদুল গাফফার চৌধুরী।
বর্ষীয়ান এ সাংবাদিক ও লেখক গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান।