বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১০ ঘণ্টা ধরে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ১০ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (শনিবার সকাল ৮টা) চরম দুর্ভোগে আছেন যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও যাত্রীরা সূত্রে জানা যায়, জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।

শুক্রবার  রাত ১০টার মৌচাক রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটলেও উদ্ধারে তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। ফলে ১০ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে জয়দেবপুর, মৌচাক, কালিয়াকৈর হাইটেক সিট, টাঙ্গাইলের মির্জাপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে নির্ধারিত ট্রেন আটকে আছে। ফলে শনিবার সকাল ৮টা পর্যন্ত চরম দুর্ভোগে পড়েছেন লাইনচ্যুত ট্রেনসহ বিভিন্ন ট্রেনের যাত্রীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হওয়ার পর ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। আশা করছি, খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com