বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার-২০২০ পাচ্ছে ২৬টি প্রতিষ্ঠান

শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২৬টি প্রতিষ্ঠানকে ২০২০ সালের জন্য জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার দেয়া হচ্ছে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আগামীকাল  রোববার রাজধানীর সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করবে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কারের  ট্রফি ও সনদ তুলে দিবেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন অসুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৫ (পাঁচ) ক্যাটাগরির ২৬ প্রতিষ্ঠানকে  ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ এবং একটি ব্যবসায়ী সংগঠনকে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০২০’র জন্য নির্বাচিত করা হয়েছে।
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে খাদ্যশিল্প খাতে প্রথম পুরস্কার পাচ্ছে কোকাকোলার বাজারজাতকারী  কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজেস।  প্রাণ গ্রুপের হবিগঞ্জ এগ্রো পাচ্ছে ২য় পুরস্কার। একই ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে ফেয়ার ইলেকট্রনিক্স প্রথম, শেলটেক দ্বিতীয় ও রানার অটোমোবাইলস তৃতীয় হয়েছে। টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে প্রথম হয়েছে এনভয়  টেক্সটাইল। দ্বিতীয় অবস্থানে রয়েছে এম এম ইস্পাহানির পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস। তৃতীয় হয়েছে করণী নিট কম্পোজিট।
বৃহৎ শিল্পের সেবা খাতে নিটল ইন্সুরেন্স প্রথম হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মীর টেলিকম। তৃতীয় হয়েছে ডিজিকন টেকনোলজিস। আইটি খাতে একমাত্র সার্ভিস ইঞ্জিন লিমিটেডকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে। কেমিক্যাল খাতে প্রিমিয়ার সিমেন্ট মিলস প্রথম, কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) দ্বিতীয় আর স্কয়ার টয়লেট্রিজ তৃতীয় পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে।
মাঝারি শিল্প ক্যাটাগরির ইস্পাত ও প্রকৌশল খাতে প্রথম হয়েছে প্রাণ গ্রুপের আরেক প্রতিষ্ঠান সিলভান টেকনোলোজিস। টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে প্রথম পুরস্কারের জন্য মাসকোটেক্স নির্বাচিত হয়েছে। এ খাতে ইনডেক্স এক্সেসরিজ দ্বিতীয় পুরস্কার পাচ্ছে।
আইটি খাতে একমাত্র মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।  কেমিক্যাল খাতে প্রথম পুরস্কার পাচ্ছে বিআরবি পলিমার। আর দ্বিতীয় পুরস্কার পাচ্ছে জিএমই এগ্রো।
ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে আহমেদ ফুড প্রোডাক্টস। তোহফা এন্টারপ্রাইজ পাচ্ছে দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কারের জন্য জারমার্টজকে নির্বাচিত করা হয়েছে।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে সুপার স্টার ইলেকট্রনিক্স পুরস্কার পাচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে ইস্টার্ন টিউবসকে পুরস্কৃত করা হবে।
এছাড়াও, ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com