মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৬টি প্রতিষ্ঠানের জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার লাভ

উচ্চ উৎপাদনশীলতা ও পণ্যের গুণগতমান বজায় রাখার মাধ্যমে শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোট ২৬টি প্রতিষ্ঠান আজ ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নগরীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা।
হুমায়ুন তার বক্তৃতায় আশা প্রকাশ করেন যে এই ধরনের পুরস্কার ও স্বীকৃতির মাধ্যমে নতুন চিন্তার উন্মেষ ঘটবে, যা উৎপাদন প্রক্রিয়ায় মানবসম্পদ, মেশিন ও অন্যান্য উপকরণের দক্ষ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই পুরস্কার পাওয়ার পর সংগঠনগুলো একবিংশ শতাব্দীর চাহিদা পূরণে সক্ষম হবে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) পাঁচটি বিভাগে ‘ন্যাশনাল  প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার দিয়েছে। সংস্থাটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০২০’ও দিয়েছে।
বৃহৎ শিল্পের মধ্যে, কোকা-কোলার বোতলজাতকরণ উদ্যোগ ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড খাদ্য খাতে প্রথম স্থান অধিকার করেছে এবং প্রাণের উদ্যোগ হবিগঞ্জ এগ্রো লিমিটেড দ্বিতীয় পুরস্কার পেয়েছে।
ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড বড় মাপের ইঞ্জিনিয়ারিং ফার্মগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে রিয়েল এস্টেট নির্মাতা শেলটেক দ্বিতীয় এবং রানার অটোমোবাইলস তৃতীয় পুরস্কার জিতেছে।
পরিষেবা বিভাগে, নিটল ইন্স্যুরেন্স, মীর টেলিকম এবং ডিজিকন টেকনোলজিস যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে।
আইটি ফার্মগুলির মধ্যে, শুধুমাত্র সার্ভিস ইঞ্জিন লিমিটেড তার উৎপাদনশীলতা এবং গুণমানের শ্রেষ্ঠত্বের জন্য সরকার কর্তৃক স্বীকৃত।
রাসায়নিক ক্যাটাগরির অধীনে- প্রিমিয়ার সিমেন্ট মিলস, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) এবং স্কয়ার টয়লেট্রিজ বৃহৎ রাসায়নিক শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে শীর্ষ তিনটি পুরস্কার জিতেছে।
মাঝারি আকারের শিল্পগুলোর মধ্যে, আরএফএল গ্রুপের বৈদ্যুতিক ট্রান্সফরমার উৎপাদন উদ্যোগ সিলভান টেকনোলজিস লিমিটেড একমাত্র পুরস্কার জিতেছে, যেখানে মাসকোটেক্স লিমিটেড প্রথম, আর মাঝারি টেক্সটাইল এবং পোশাক শিল্পের মধ্যে ইনডেক্স এক্সেসরিজ দ্বিতীয় হয়েছে।
মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন মিড-সাইজ আইটি ফার্ম বিভাগে একমাত্র পুরস্কার জিতেছে।
মিড-কেমিক্যাল ক্যাটাগরিতে বিআরবি পলিমার ও জিএমই এগ্রো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পুরস্কার জিতেছে।
ক্ষুদ্র ও কুটির শিল্পে ঢাকাভিত্তিক আহমেদ ফুড প্রোডাক্টস, তোহফা এন্টারপ্রাইজ এবং জারমার্টজ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছে।
মাইক্রো ইন্ডাস্ট্রিজের মধ্যে একমাত্র পুরস্কার জিতেছে নারায়ণগঞ্জভিত্তিক সুপার স্টার ইলেকট্রনিক্স।
ইস্টার্ন টিউবসকে  এই পুরস্কারপ্রাপ্ত একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করা হয়েছে।
এছাড়া ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২০’ জিতেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com