বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জাতিসংঘ মিশনে পেশাদারিত্ব নিয়ে কাজ করে দেশের সুনাম বয়ে আনুন : বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মিনুসকা) বানামুহু-২  কন্টিনজেন্টের  মোট ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে। এই উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান আজ মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্ট (বানামুহু – ৩ )’র সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহবান জানান।
পরে, তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অধিনায়কগণ এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিনুসকা’তে  বাংলাদেশ বিমান বাহিনীর সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ ৩ টি এম আই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।
বানামুহু-৩ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান। আগামী ২ জুন কন্টিনজেন্টের সদস্যগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com