বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। নতুন ঘোষণা অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৩৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৪২ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৯৩ টাকা।
নতুন দাম বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা।
আরও জানানো হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি। তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬২ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ৫৭ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়।