বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কুমিল্লায় চালের পাইকার-আড়তসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জেলায় চালের এক পাইকারি দোকান ও এক আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। অভিযানে আরও একটি বেকারিকেও জরিমানা করা হয়।
আজ সকাল সাড়ে ১০টায় অভিযান পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আসাদুল ইসলাম।
তিনি বলেন, ভাউচার যাচাই করে দেখা যায়, আগের কম দামে কিনে মজুদের লাইসেন্স না নিয়ে মজুদ করে রেখে বেশি দামে চাল বিক্রি করছে মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ নামে একটি আড়ৎ। এ অপরাধে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করে চাল বিক্রির অপরাধে মেসার্স দয়াল এন্টারপ্রাইজকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেয়া ও প্যাকেটের গায়ে মূল্য না লেখায় মেসার্স হক প্রোডাক্টস বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের তালিকা করছি। তালিকা ধরে ধরে অভিযান পরিচালিত হবে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, ফুড ইন্সপেক্টর গোলাম রব্বানি এবং জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com