বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

জমকালো শোভাযাত্রায় সমাপ্ত হলো রানির প্লাটিনাম জুবিলি উদযাপন

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের প্লাটিনাম জুবিলি (৭০ বছর পূর্তি) উপলক্ষে আয়োজিত আনন্দ-উৎসব রবিবার এক জমকালো শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো।

অনুষ্ঠানের পর দেওয়া এক বিবৃতিতে রানি বলেছেন, তিনি দেশজুড়ে অনুষ্ঠিত প্লাটিনাম জয়ন্তী উদযাপনে বিনয়াবনত এবং তাকে এটি গভীরভাবে স্পর্শ করেছে।

রানি পেজ্যান্ট হিসেবে পরিচিত শোভাযাত্রা উপলক্ষে রাজপরিবারের তিন প্রজন্মের সদস্যদের নিয়ে বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে দাঁড়ান।

এ উপলক্ষে যুক্তরাজ্য জুড়ে শহর ও জনপদগুলোতে লাখো মানুষ কয়েক দিন ধরে জুবিলি পার্টি এবং খোলা জায়গায় মধ্যাহ্নভোজের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com