বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বন্ধ থাকবে কার্যক্রম, প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ

উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে সিস্টেম আপগ্রেশনের জন্য আগামী শুক্র ও শনিবার প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এসময় সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ বুধবার (৮ জুন) গণমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে প্রি-পেইড সিস্টেম আপগ্রেশনের জন্য আগামী শুক্রবার (১০ জুন) সকাল ৮টা হতে শনিবার (১১ জুন) রাত ১২টা পর্যন্তহ প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে এসময় সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া যে কোনো প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টার ১৬১১৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিপিডিসির প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার ব্যবহারকারী গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিপিডিসি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com