বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিল-দস্তাবেজের সংরক্ষণাগার জাতীয় আরকাইভস : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী  কে এম খালিদ এমপি বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিল-দস্তাবেজের সংরক্ষণাগার জাতীয় আরকাইভস। আর এসব নথিপত্র ও দলিল-দস্তাবেজ ইতিহাসের আকর উপাদান। দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এবং সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আরকাইভস এর গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন,  ‘সেটি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার পুরনো জাতীয় আরকাইভস অধ্যাদেশ ১৯৮৩ রহিতক্রমে সময়োপযোগী ‘বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন ২০২১’ প্রণয়ন করেছে।’
প্রতিমন্ত্রী  আজ বিকালে রাজধানীর আগারগাঁওস্থ আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত “অ্যাডভান্সড আরকাইভাল রেকর্ড ম্যানেজমেন্ট ও আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা” শীর্ষক দশ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “অ্যাডভান্সড আরকাইভাল রেকর্ড ম্যানেজমেন্ট” বিষয়ে দুই মাসের সার্টিফিকেট কোর্স চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে এ সেক্টরে প্রশিক্ষিত আর্কিভিস্ট তৈরি হবে ও জনবল সংকট দূর হবে। তিনি প্র এসময় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রশিক্ষণ ভাতা সময়োপযোগী করার নির্দেশনা প্রদান করেন।
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অধিদপ্তরের পরিচালক এস এম আরশাদ ইমাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক তাহমিনা আক্তার। শুভেচ্ছা বক্তৃতা করেন,  ‘আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা’ কোর্র্সের প্রশিক্ষণার্থী তামান্না আফরিন ও ‘অ্যাডভান্সড আরকাইভাল রেকর্ড ম্যানেজমেন্ট’ কোর্সের প্রশিক্ষণার্থী ইমরান হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com