বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
এবারও কম খরচে আম পরিবহনের সুবিধার্থে ‘স্পেশাল ম্যাঙ্গো ট্রেন’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ জুন থেকে এই ট্রেনের চলাচল শুরু হবে।
বুধবার বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৩ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী এই বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।
রেল বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম ২০২০ সালের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর তা থেকে রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের সহকারি রেলস্টেশন মাষ্টার মোহাম্মোদ ওবায়দুল্লাহ বলেন, ‘রেলওয়ের কর্মকর্তারা এখনও আমাদের এবছরের পরিবহনের খরচের কথা জানাননি। তবে গত দুই বছর ধরে ১ টাকা ৩১ পয়সা কেজি দরে আম পরিবহন করছে ট্রেনটি। আশা করছি এবারও এমনই খরচ থাকবে।’