শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

খালেদা জিয়ার হার্টে ব্লক, পরানো হয়েছে রিং

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হয়েছে এবং ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে। আজ শনিবার (১১ জুন) দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম করা হয়।

আজ বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।

হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেগম খালেদা জিয়াকে শুক্রবার (১০ জুন) দিবাগত মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com