বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চুয়াডাঙ্গায় ভর্তুকী মূল্যে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

জেলায় আজ ভর্তুকী মূল্যে ৩০ জন কৃষকের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
এসব কৃষি যন্ত্রপাতি হচ্ছে- পাওয়ার ট্রিলার ২০টি, কম্বাইন হার্ভেস্টার ৩টি, রাইস ট্রান্সপ্লান্টার ২টি, রিপার ১টি ও পাওয়ার থ্রেসার ৪টি। ৩০ জন কৃষক ভর্তুকী মূল্যে এই সুবিধা পেয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলা চত্বরে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।১ কোটি ৪২ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মোট টাকার ৫০ভাগ কৃষক ভর্তুকী প্রদান করবে। বাকী ৭১ লাখ টাকা সরকার ভর্তুকী প্রদান করবে।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন চুয়াডাঙ্গার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের ভর্তুকী মূল্যে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ প্রমুখ। চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষকরা কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com