বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নোয়াখালীতে নদীগর্ভে বিলীন হয়ে ফের জেগে ওঠা দুই ইউপিতে প্রথম নির্বাচন আগামীকাল

জেলার হাতিয়ায় নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠা হরনী ও চানন্দী ইউনিয়নে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। দীর্ঘ ৩০ বছর পর এই দুটি ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।
১ নম্বর হরণী ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৪৬৭। এখানে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী  মেম্বার পদে ১৭ জন ও সাধারণ মেম্বার পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ নম্বর চানন্দী ইউনিয়নে ভোটার সংখ্যা ৪০ হাজার ৭০১। এখানে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী  মেম্বার পদে ১২ জন ও সাধারণ মেম্বার পদে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই ইউনিয়নের ২৯ কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে।
দীর্ঘ ৩০ বছর পর এই দুটি ইউনিয়ন পরিষদে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উদ্দীপনা ও উচ্ছ্বাস। এদিকে নির্বাচন কর্মকর্তা ও পুলিশ প্রশাসন জানালেন- বহিরাগতদের ঠেকাতে ও ভোট সুষ্ঠু করতে সব ধরনের পরিস্থিতি  মোকাবিলায় প্রস্তÍত রয়েছেন তারা।
পুলিশ সুপার শহীদুল ইসলাম  বলেন, ‘নির্বাচনী এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। কোন বহিরাগত আসার কোন সুযোগ নাই। যখন যে অভিযোগ পাচ্ছি, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।
এছাড়া একই দিনে সদর উপজেলার ১টি, বেগমগঞ্জ উপজেলায় ১টি ও সেনবাগ উপজেলায় ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com