শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

কুমিল্লায় দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেনার জন্য টাকা বিতরণের সময় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

স্থানীয়রা জানান, কাটাবিল এলাকার লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিল। এ সময় করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের লোকজন বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com