বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নাটোর ও শেরপুরে কর্মশালা

২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাটোর ও শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাসসের নাটোর সংবাদদাতা জানান, বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফরোজা খাতুন কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান।
বাসসের শেরপুর সংবাদদাতা জানান, গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। কর্মশালায় ১০টি উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন- শেরপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেড মোর্শেল আলী, এডিএম তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ বিভিন্ন অধিদপ্তরের প্রধানগণ। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।
উভয় কর্মশালায় বিভিন্ন অধিদপ্তরের প্রধান ছাড়াও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ১০টি উদ্যোগের উপকারভোগীরাও অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com