বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপমান না করার আহ্বান জানিয়েছেন এবং আলোচনার পরামর্শ দিয়েছেন। এর জেরে ইউক্রেনের কর্মকর্তাদের চরম সমালোচনার মুখে পড়েছেন ম্যাখোঁ।
ম্যাখোঁ বলেছেন, ইউক্রেনে হামলা চালিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন। ইউক্রেনে হামলার কারণে পুতিন বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’।
সে কারণে কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ওপর মন খারাপ করে থাকলেন নাকি খুশি হলেন, এ নিয়ে ম্যাখোঁর অবাক হওয়ার কিছু নেই।
ইমানুয়েল ম্যাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি গত বৃহস্পতিবার একসঙ্গে একটি ট্রেনে চড়ে কিয়েভে পৌঁছান। রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস লোহানিসও এদিনই সেখানে পৌঁছেন, তবে আলাদাভাবে।
ডেইলি মেইল জানিয়েছে, ম্যাখোঁ তাঁর ট্রেডমার্ক গাঢ় স্যুটে অনবদ্য পোশাকে জেলেনস্কির হাত আঁকড়ে ধরে হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিচ্ছিলেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ফরাসি নেতা ম্যাখোঁর সঙ্গে তাল না মিলিয়ে মেঝের দিকে তাকাচ্ছিলেন। তার চোখেমুখেও স্পষ্ট হয়ে উঠেছে অসন্তুষ্টি।
আরেক ছবিতে দেখা যায়, জেলেনস্কিকে আলিঙ্গন করছেন ম্যাখোঁ। এ সময় জেলেনস্কির হাত শক্ত করে ধরেও আছেন তিনি। তবে জেলেনস্কি মন খারাপ এবং একইসঙ্গে দৃঢ় ভঙ্গিমায় রয়েছেন। যেন তিনি যুদ্ধের মাঠে গিয়ে লড়াই করবেন। ম্যাখোঁকে সেভাবে আলিঙ্গন না করে বুক বরাবর হাত ধরে রেখেছিলেন।