বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
টাঙ্গাইলে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দেবে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-বেড়াডোমা-ওমরপুর সড়কের বেড়ডোমা এলাকার লৌহজং নদীর ওপর নির্মিত সেতুটি দেবে যায়।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কারণে সেতুটি দেবে গেছে। এ ছাড়া এখানে ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের গাফিলতি রয়েছে।