রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
তিন বছর পর আজ থেকে শুরু হয়েছে বঙ্গমাতা গাজী গ্রুপ জাতীয় নারী উশু চ্যাম্পিয়নশিপ। আজ (শুক্রবার) ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুই দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন হয়।
এবারের আসরে সার্ভিসেস, সংস্থা, জেলা ও বিভাগীয় দলের দুই শতাধিক নারী উশুকারা অংশ নিয়েছে। সবশেষ জাতীয় নারী উশু অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে।