বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নীলফামারীতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে শহরের একটি কমিউনিটি সেন্টারের দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন মো.জাহাঙ্গীর কবির প্রমুখ। সভাপতিত্ব করেন ।
দিনব্যাপী এ কর্মশালায় সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিসহ একশ’জন এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com