রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
অ্যান্টিগায় প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই পরাজয় দেখছে বাংলাদেশ। জয় থেকে মাত্র ৩৫ রান দূরে ক্যারিবীয়রা, হাতে ৭ উইকেট। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেছে ২৪৫। দলের বাজে অবস্থার জন্য ব্যাটারদেরকে দায়ী করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
প্রধান কোচ আরো বলেন, ‘এই মুহূর্তে ব্যাটাররা সবাই আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে। মুমিনুল, শান্তদের মতো বড় খেলোয়াড়রা আত্মবিশ্বাসের ঘাটতিতে আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় ব্যাপার এবং এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে কোনো আত্মবিশ্বাস নেই। ’
ব্যাটারদের নিয়ে হতাশ হলেও বোলারদের নিয়ে সন্তষ্ট ডমিঙ্গো। তিনি বলেন, ‘উভয় ইনিংসে বোলাররা দারুণ করেছে, এই পিচে প্রতিপক্ষকে ২৬০ এর মধ্যে আটকে দিয়েছে। গত কয়েক দিনে বোলারদের প্রচেষ্টায় আমি গর্বিত। ’