মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:২০ অপরাহ্ন
বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় নিচের দিক দিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশে রাজধানী ঢাকা। এই তালিকায় মোট স্থান পেয়েছে ১৭২টি শহর। সেখানে ঢাকার অবস্থান ১৬৬। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এই তালিকা তৈরি করেছে।
স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো- এই পাঁচ মানদণ্ডে বিচার করে কোন শহর কতটুকু বাসযোগ্য তার তালিকা করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। খবর গার্ডিয়ানের
১০০ ভিত্তিক সূচকে ৯৯ দশিক ১ স্কোর নিয়ে সবচেয়ে বাসযোগ্য শহরের মর্যাদা ফিরে পেয়েছে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর আগে ২০১৮ এবং ২০১৯ সালের তালিকাতেও ভিয়েনা ছিল শীর্ষে। কিন্তু কোভিড মহামারীর শুরুতে সময় অস্ট্রিয়ার এ শহর চলে যায় ১২ নম্বরে। গত বছরে এই তালিকায় শীর্ষে থাকা নিউজিল্যান্ডের অকল্যান্ড এবারের তালিকায় নেমে গিয়েছে ৩৪তম স্থানে।
১০০ এর মধ্যে ঢাকার ঢাকার স্কোর এবার ৩৯ দশমিক ২। গত বছর এটি ছিল ৩৩ দশমিক ৫। স্কোরের পাশাপাশি গত বছরের চেয়ে ঢাকার অবস্থান সামান্য এগিয়েছে। আগের তালিকায় ১৪০ শহরের মধ্যে ঢাকা ছিল ১৩৭তম।