রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ফুটবল বিশ্বে কিংবদন্তির অভাব নেই। তবে আপনাকে যদি প্রশ্ন করা হয়, সর্বকালের সেরা ফুটবলার কে? মাথায় প্রথমে দুটিই নাম আসবে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাডোনা। দুজনের মধ্যে কে সেরা তা নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। পেলে-মারাডোনার পর ফুটবল বিশ্ব যখন আর এক কিংবদন্তির জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই ফুটবলের ইতিহাসে আবির্ভাব হয় এক ‘পারফেক্ট ম্যাজিশিয়ানের’- জিনেদিন ইয়াজিদ জিদান।
ফুটবলের জন্ম চীনে হলেও বিশ্বকাপ ফুটবলের ধারণাটা কিন্তু আসে একজন ফরাসির মাথা থেকে। তবে টানা ১৫টি আসর কেটে গেলেও বিশ্বকাপের স্বাদ পাচ্ছিল না ফরাসিরা। অবশেষে সেই স্বপ্নপূরণ হয় ১৯৯৮ সালে। আর এই জয়ের নেপথ্যে যার ভূমিকা অপরিসীম, তিনি আর কেউ নন, ‘পারফেক্ট ম্যাজিশিয়ান’ জিদান।