বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মুক্তিযোদ্ধা শিক্ষকের রাষ্ট্রীয় সুবিধা বাতিলের সিনেট আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯তম বার্ষিক সিনেট সভা আজ বেলা সাড়ে তিনটায় শুরু হবে। এ সভায় মুক্তিযোদ্ধা শিক্ষকদের এক বছর বেশি চাকরির সুবিধা বাতিলের বিষয়েও সিদ্ধান্ত হবে। বিশ্ববিদ্যালয়ে একমাত্র মুক্তিযোদ্ধা শিক্ষক সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন। যিনি একবছর বেশি চাকরির সুবিধা না পেলে চলতি বছরের জুনেই অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাবেন। অর্থনীতি বিভাগের এই অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি থেকে সরিয়ে দিতেই মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির ওই সুবিধা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাশ হয়ে আসা এ সিদ্ধান্ত আজ সিনেট সভায় প্রস্তাবনা আকারে উঠবে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। প্রশ্ন উঠেছে, রাষ্ট্র থেকে মুক্তিযোদ্ধাদের চাকরিতে এই সুবিধা দেওয়া হয়েছে যা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বলবৎ রয়েছে; তবে তা বাতিল করতে যাচ্ছে কেন জাবি প্রশাসন।

জাবি ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল দেশ রূপান্তরকে বলেন, ‘মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছে। তাই তাদেরকে সম্মানীত করতে পারাটা গর্বের। কিন্তু জাবি প্রশাসন যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে যে, একটা সম্মান দিয়েও ফিরিয়ে নেওয়া হচ্ছে এর মানে সম্মানের বদলে অপমান করা হচ্ছে। যা কোনভাবেই কাম্য নয়।’ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা শিক্ষকের সঙ্গে এমন আচরণ করা দুঃখজনক। এর আগে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা কর্মকর্তারা এ সুযোগ ভোগ করেছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ সুবিধা দেওয়া হয়। আমি উপাচার্যকে (নূরুল আলম) অনুরোধ করেছি তাকে (অধ্যাপক আমির হোসেন) যেন অসম্মান না করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এমন সিদ্ধান্ত নেওয়ার কারন জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) এবং কোষাধ্যক্ষকে মুঠোফোনে কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

তবে সিন্ডিকেট সদস্য ও জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে একটি সিদ্ধান্ত আছে যে, কোন শিক্ষকই ৬৫ বছরের বেশি চাকরিতে থাকতে পারবেন না। সেই অনুযায়ী মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরিতে অতিরিক্ত এক বছর থাকার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com