মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
১৯৯৭ সালে জোর গুজব উঠেছিল— যমুনা সেতুতে কুকুরের রক্ত লাগছে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ছিল না, তেমনই যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকায় মুখে মুখে ছড়িয়ে পড়েছিল নানা গুজব। সে গুজব ডাল-পালা মেলতে মেলতে কুকুরের মাংস খাওয়া ও কুকুর শূন্য হয়ে যাচ্ছে বলে উত্তরবঙ্গ পর্ন্ত গড়িয়েছিল।
পদ্মা সেতু তৈরি শুরু পর থেকে সেতু গড়তে ‘মানুষের মাথা লাগবে’ বলে গুজব ছড়িয়ে পড়েছিল। আর এই গুজবে শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটে। তিন দিনে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে তিনটি। যার দুটি ঘটে রাজধানী ঢাকায় এবং একটি পাশের জনপদ নারায়ণগঞ্জে। এরপর নেত্রকোনায় এক শিশুকে কলা কেটে হত্যা করে ব্যাগে ভরে মাথা নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন যুবককে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। একলাখ মানুষের মাথা লাগবে বলে ছড়ানো উদ্ভট তথ্যে বিশ্বাস না করতে সরকারের পক্ষ থেকে সেসময় বিবৃতি দিতে হয়েছিল।