রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
রিয়াল মাদ্রিদের সঙ্গে তার সম্পর্কটা দীর্ঘ ৯ বছরের। কিন্তু খুব বেশি স্বস্তিতে ছিলেন, এমনটা বলা যাবে না। তার পরেও অনেক ইতিহাসের সাক্ষী তো হতে পেরেছেন! রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করে গ্যারেথ বেল এবার পাড়ি জমাচ্ছেন বুড়োদের লিগ বলে পরিচিত মেজর লিগ সকারে।
স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ওয়েলস ফরোয়ার্ড এখন ফ্রি এজেন্ট। কিন্তু ৩৩ বছর বয়সীর পরবর্তী অধ্যায় নিয়ে তারও আগ থেকে নানা গুঞ্জন প্রচলিত ছিল। মেজর লিগ সকারে যে যাচ্ছেন, তা গতকাল চাউর হয় বেশ জোরেশারে। গ্যারেথ বিল নিজেও পরে সেটি স্বীকার করে নিয়েছেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘শিগগিরই দেখা হবে লস অ্যাঞ্জেলস।’ ওই ভিডিওতে দেখা গেছে ওয়েলস তারকা লস অ্যাঞ্জেলসের কালো টি শার্ট পরে আছেন।
ক্যারিয়ারের শেষ পর্যায়ে ইউরোপিয়ান ফুটবলারদের মেজর লিগ সকারেই যেতে দেখা যায়। ফলে এটার একটা নাম হয়েছে বুড়োদের লিগ। ওই জায়গায় ওয়েলস তারকার বয়স বেশিও নয়। ফলে টুর্নামেন্টে অনেক কিছু দেওয়ার আছে তার। যার প্রমাণও রেখেছেন ওয়েলসকে কাতার বিশ্বকাপে নিতে অবদান রেখে।