মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন আলমগীর (২৫) ও ফজলু (২৪)।
রবিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু জয়দেব জানান, তারা সবাই ঢাকার নবাবগঞ্জ থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকায় আর বিদেশফেরত ফজলু হরিশকুল এলাকায় থাকত।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।