মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
পদ্মা সেতু দিয়ে প্রথম ২৪ ঘণ্টায় ৫১ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ টাকা।
সোমবার (২৭ জুন) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়েছে। এই সময়ে সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।