মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ভোর ছয়টা থেকে। তবে মোটরসাইকেল আরোহীদের পদ্মা নদী পাড় করতে বিশেষ বিবেচনায় চালু হয়েছে ফেরি।
সোমবার সকালে শিমুলিয়া থেকে মাঝিকান্দিঘাটের অভিমুখে শতাধিক মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেছে ফেরি কুঞ্জলতা। বেলা সোয়া ১০টার দিকে শিমুলিয়া ৩নং রোরো ঘাট থেকে ফেরিটি ছেড়ে যায়।
শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।