বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চুয়েট ইনকিউবেটরে ‘স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম’ বিষয়ক সেমিনার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের আয়োজনে ‘ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অন আইওটি প্ল্যাটফর্ম’ এবং ‘আইওটি বেইজ্ড ফল ডিটেকশন এন্ড হার্ট রেট মনিটরিং সিস্টেম ফর সিনিয়র  সিটিজেন’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক (উপ-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ‘আইওটি বেইজ্ড ফল ডিটেকশন এন্ড হার্ট রেট মনিটরিং সিস্টেম ফর সিনিয়র সিটিজেন’ এর প্রজেক্ট লিডার এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও ‘ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অব স্মার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অন আইওটি প্ল্যাটফর্ম’ এর প্রজেক্ট লিডার এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com