বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৪১৯ হজযাত্রী নিয়ে সিলেট থেকে জেদ্দার উদ্দেশে বিমানে প্রথম ফ্লাইট

৪১৯ জন হজযাত্রী নিয়ে  সরাসরি এবারের হজের প্রথম ফ্লাইট সিলেট থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে।
আজ মঙ্গলবার সকাল সোয়া দশটায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। বিমান উঠার আগে বিমানবন্দরে সকল হজ যাত্রীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ এতথ্য নিশ্চিন্ত করেছেন।
তিনি জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে মোট যাত্রী ছিলেন ৪১৯ জন। এরআগে বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। এবার সিলেট থেকে সরাসরি হজ যাত্রীদের নিয়ে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তী হজের দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩০ জুন সিলেট থেকে পরিচালনা করা হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিমানবন্দর কনফারেন্স হলে সংক্ষিপ্ত ব্রিফিং আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এতে বলা হয় এবারের হজে ৬০ হাজার লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন,তারমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রায় অর্ধেক হজ যাত্রী যাওয়া আসা পরিবহন করবে,বাকিরা অন্যান্য এয়ার লাইন্স বহন করবে। তারা জানান, ২৮ জুন সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া হজ যাত্রীসহ এপর্যন্ত বাংলাদেশ থেকে জেদ্দায় মোট ২৩ হাজার ৮০২ জন হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৩০০১,৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যাবহৃত হচ্ছে। সবমিলিয়ে এ বছর প্রি হজে সর্বমোট  ৬৭ টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com