মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চীন নয়, করোনাভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্র থেকে!

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বিশ্বখ্যাত চিকিৎসা সংক্রান্ত সাময়িকী ল্যানসেট জার্নাল। সাময়িকীটির কোভিড-১৯ কমিশন প্রধান জেফ্রি ডেভিডের দাবি, চীন নয় বরং করোনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগার থেকে। তবে এ বিষয়ে নিরপেক্ষভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১ জুলাই) রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে জানায়, ল্যানসেট জার্নালের কোভিড-১৯ কমিশনের প্রধান জেফ্রি ডেভিড দাবি করেছেন, চীন নয় বরং যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগার থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। স্পেনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

জেফ্রি ডেভিড জানান, তার দাবির শতভাগ সত্যতা প্রমাণে আরও তথ্য-উপাত্ত বিশ্লেষণ প্রয়োজন। তবে তার কাছে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকেই করোনা ছড়িয়েছে বলেও জানান তিনি।

জেফ্রির অভিযোগ, করোনার উৎপত্তি কোথায় তা জানতে ভাইরাস ডেটাবেস, স্যাম্পল, সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরুর দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ই-মেইল এবং পরীক্ষাগারগুলো খতিয়ে দেখা জরুরি। তবে এ পর্যন্ত কোনো দেশই নিরপেক্ষভাবে করোনাভাইরাসের উৎপত্তি খুঁজে দেখার উদ্যোগ নেয়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com