মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ইচিজো কোমুতেন’ নামে জাপানের একটি আবাসন নির্মাণকারী পানির উপরে ভেসে থাককে সক্ষম এক বিশেষ ধরনের বাড়ি তৈরি করেছে। প্রধানত বন্যাপ্রবণ এলাকার জন্য এই বাড়ি আবিষ্কার করা হয়েছে। বন্যার সময় পানি জমতে শুরু করলে এ বাড়ির ভেতরে পানি ঢুকতে পারবে না। বরং, পানির উপরেই বাড়িসুদ্ধ ভেসে উঠবে।
খবরটি প্রকাশের পর সবার কৌতূহল বেড়ে যায়। অনেকে গুজব ভাবলেও এক আমেরিকান টেলিভিশন চ্যানেল থেকে সংস্থার কর্মীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
বাড়িটি কিভাবে ভেসে উঠবে, তা ভিডিওর মাধ্যমে দেখানো হয়। মাটির উপরে জলস্তর একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পৌঁছালে বাড়িটিও ধীরে ধীরে উপরের দিকে ভেসে উঠবে।
বাড়িটি মাটির তলায় লোহার রডের সঙ্গে ক্যাবল দিয়ে আটকানো অবস্থায় থাকে। পানির উপর প্রায় পাঁচ মিটার উচ্চতা পর্যন্ত বাড়িটি ভেসে উঠতে পারে। পানির মাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়িটি আবার মাটিতে নেমে আসবে।