মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
আবার একটি মহামারীর জন্য প্রস্তুত থাকা উচিৎ। যে কোনও সময়ে এসে পড়তে পারে এই মহামারী। এবং এটির আকার কোনও অংশে কোভিড-১৯ এর চেয়ে কম তো হবেই না, বরং বেশিও হতে পারে। এমনই আশঙ্কার কথা জানালেন ইংল্যান্ডের বিজ্ঞানীরা।
কী বলছেন বিজ্ঞানীরা? তাদের দাবি, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে নতুন এক মহামারী ছড়িয়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। কোন রোগের অতিমারি এটি হতে চলেছে, তা এখন বোঝা যায়নি। আর সেই কারণেই একে ‘ডিজিজ এক্স’বলে ডাকছেন তারা।
কেন এমন শঙ্কা বিজ্ঞানীদের? এর মধ্যে ইংল্যান্ডে বেশ কয়েকটি রোগের সন্ধান পাওয়া গিয়েছে, যা চিন্তায় ফেলে দিয়েছে বিজ্ঞানীদের।
সম্প্রতি ইংল্যান্ডের নর্দমার জলে পোলিও ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এটি শেষ পাওয়া গিয়েছিল তাও ৪০ বছর আগে।