বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পদ্মা সেতু হয়ে সড়ক পথে সোমবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার টুঙ্গিপাড়ায় যাবেন।

জানা গেছে, সকাল ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যদের থাকার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া আসবেন। তিনি বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার এ সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com