বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন আহমেদ শাহীন। তিনি ডিএমডি এবং করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বাংলাদেশের ব্যাংকিং শিল্পে দীর্ঘ ২৯ বছরের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতাসমৃদ্ধ আহমেদ শাহীন আইএফআইসি ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০০৫ সালে ট্রেড সার্ভিসেস প্রধান হিসেবে ইস্টার্ন ব্যাংকে যোগ দেন এবং পরবর্তী সময়ে সফলভাবে আন্তর্জাতিক ব্যাংকিং ও করপোরেট রিলেশনশিপ ইউনিট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স ও রিলেশনশিপ ইউনিটের নেতৃত্ব প্রদান করেন। ইবিএল করপোরেট ব্যাংকিং-ঢাকার আঞ্চলিক প্রধান হিসেবেও আহমেদ শাহীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডিএমডি হিসেবে ইস্টার্ন ব্যাংকে পুনরায় যোগদানের পূর্বে তিনি স্বল্প সময়ের জন্য প্রাইম ব্যাংকের ডিএমডি ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি