মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদে যাত্রীদের জন্য ৫৮টি অতিরিক্ত ফ্লাইট

পরিবার ও স্বজনদের  সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে নাড়ির  টানে বাড়ি ফিরতে শুরু  করেছেন রাজধানীবাসী।  ঈদকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

মঙ্গলবার (৫ জুলাই) থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে।

বিমানের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, ফ্লাইটের মধ্যে সৈয়দপুর রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে অতিরিক্ত ৮টি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) এবং রাজশাহী রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালিত হবে। সাধারণ সময়ে অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ৯৫টি ফ্লাইট পরিচালনা করে বিমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com