রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
টেস্ট ক্রিকেটে রীতিমতো উড়ছে ইংল্যান্ড ক্রিকেট দল। কদিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে তারা। তাও আবার সবগুলোতে প্রায় তিনশ রানের কাছাকাছি লক্ষ্য তাড়া করার রেকর্ড গড়ে জিতেছে। এবার ভারতের বিপক্ষে এজবাস্টনেও প্রথম দল হিসেবে তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জয়ের ইতিহাস ডাকছে ইংলিশদের।
আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে টেস্টের শেষ দিনে জিততে আর মাত্র ১১৮ রান চাই ইংল্যান্ডের। এই রান করতে পারলেই জয় ইংলিশদের। অন্যদিকে জিততে ভারতের চাই ৭ উইকেট।