বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০৩০ সালে ১০০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা

পোশাক শিল্প কারখানার মালিকরা আগামী ২০৩০ সালে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে লক্ষ্যে তারা পণ্য বৈচিত্র্যকরণ ও অপ্রচলিত বাজারে রপ্তানি সম্প্রসারণের কাজ করছে।
মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তাকিারক সমিতির (বিজিএমইএ) নতুন রূপকল্প উন্মোচন অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ফারুক হাসান এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে পোশকা রপ্তানি হয়েছে ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার। স্বাধানীতার ৫০ বছর পূর্তিতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে পারাটা অনেক বড় অর্জন। তিনি আরও বলেন, শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য পণ্য বহুমূখীকরণ,বাজার বহুমূখীকরণ,ফাইবার বহুমূখীকরণ,দক্ষতা উন্নয়ন, ইনোভেশন ও টেকনোলজি আপগ্রেডেশনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
রপ্তানি বাড়ানোর লক্ষ্যে সাধারণ পোশাকের পাশাপাশি উচ্চ মূল্যের বা ব্যতিক্রমী পোশাক তৈরিতে কারখানার মালিকদের নিয়মিত উৎসাহ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com